স্থানীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই জয়লাভ করে আসতে হবে। এ সময় তিনি নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

আলোচনা সভায় চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটি সম্মানজনক সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

চলতি বছর ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ ছাড়া সরকারি ত্রাণ সঠিক ও ন্যায্যভাবে বণ্টনের পরামর্শ দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুজন।
কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রাইস মিলগুলোর নির্গত উড়ন্ত ছাই ও বর্জ্যের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ মিল পরিবেশগত শর্ত না মেনে চলায় বসতবাড়ি, কৃষিজমি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার পার হলো।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর