ডি-ফ্যাবের পরিবার পরিকল্পনা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম

বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক পরিবার পরিকল্পনা শাখার ২৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মো. ফিরোজ হোসেনকে আহ্বায়ক ও গোলাম ফারুককে সদস্যসচিব করে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এতে বলা হয়, আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। 

ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা ফার্মাসিস্ট সমাজ সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করবে—এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর প্রধান উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সিনিয়র সাংবাদিক আতীকুর রহমান রুমনের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব মো. নাজমুল হুদা এবং কেন্দ্রীয় কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। 

এতে আরও বলা হয়, ডি-ফ্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার, পদমর্যাদা, চাকরির সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষার প্রসার, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান, পেশাগত নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের নেতৃত্বে পরিবার পরিকল্পনা শাখার ডিপ্লোমা ফার্মাসিস্টদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে।  

পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগী। ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডের মেঝেতেও চলছে চিকিৎসা। ডায়রিয়া ও বহির্বিভাগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর