এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টা, মারধর ও হুমকির অভিযোগে মামলাও হয়েছে।

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে তাঁর দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে জানিয়েছে জামায়াত। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর করা চিঠি স্পিকার ও নির্বাচন কমিশনে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো। 

এর আগে গতকাল জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন বলেছিলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য আজ নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে।

এদিকে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টা, মারধর ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
আমদানিতে মূল শুল্কের বাইরে অন্যান্য শুল্কের কারণে এলডিসি উত্তরণের পরে দেশের রপ্তানি ও জিডিপিতে চাপ তৈরি হতে পারে। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ...
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর