দলীয় আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

আগামীর রাষ্ট্রপতি কে হবেন তা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

আগামীর রাষ্ট্রপতি কে হবেন তা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তন হলে ৩৬ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, গবেষণার জন্য আরও বেশি অর্থবরাদ্দ দেওয়া হবে। উদ্ভাবিত প্রযুক্তিকে কৃষকদের মাঝে কীভাবে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করুন। গবেষণার জন্য আরও বেশি অর্থবরাদ্দ দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে।

আয়োজনে অতিথিরা বলেন, কেবল প্রযুক্তি উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দোরগড়ায় পৌঁছে দিয়ে টেকসই জীবিকা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে পারলে তবেই স্বার্থকতা আসবে।

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ভিন্নমত, ভিন্ন সংস্কৃতি আর বৈচিত্র্যময় মানুষের সুন্দর সহাবস্থানের মূলমন্ত্র সহনশীলতা। অসহিষ্ণুতার অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছে জামায়াত-এনসিপির নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বিরোধী জোটের অনেক নেতার দাবি, সরকারের নমনীয়তার সুযোগে নাশকতা করছে কার্যক্রম...
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। 
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর