আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

সহনশীলতার অভাবে বাড়ছে বিভাজন, সংকটে সামাজিক সম্প্রীতি

ভিন্নমত, ভিন্ন সংস্কৃতি আর বৈচিত্র্যময় মানুষের সুন্দর সহাবস্থানের মূলমন্ত্র সহনশীলতা। অসহিষ্ণুতার অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। বিশেষজ্ঞরা বলছেন, যারা রাজনীতি ও ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের সম্পদ ও আধিপত্য বাড়াতে চান, তাদের জন্যই সহনশীলতা নষ্ট হচ্ছে। 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

ভিন্নমত, ভিন্ন সংস্কৃতি আর বৈচিত্র্যময় মানুষের সুন্দর সহাবস্থানের মূলমন্ত্র সহনশীলতা। অসহিষ্ণুতার অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। বিশেষজ্ঞরা বলছেন, যারা রাজনীতি ও ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের সম্পদ ও আধিপত্য বাড়াতে চান, তাদের জন্যই সহনশীলতা নষ্ট হচ্ছে। 

প্রতি বছর ১৬ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয়। অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো দিবসটি পালনের ঘোষণা দেয়। পরের বছর ১৬ নভেম্বর থেকে শুরু হয় তা পালন। 

মনোরোগ বিশেষজ্ঞ ড. আতিকুল হক মজুমদারের মতে, মানুষে মানুষে বিভাজন সৃষ্টির প্রবণতাই সহনশীলতা নষ্ট করে। 

মনোরোগ বিশেষজ্ঞ ড. আতিকুল হক মজুমদার বলেন, ‘বাঙালিরা তুলনামূলকভাবে একটু বেশি আবেগপ্রবণ। যে কারণে আমাদের মাঝে অসহিষ্ণুতাটা একটু বেশি। তবে সারা বিশ্বেই কিন্তু মানুষের মাঝে অসহিষ্ণুতার একটা ব্যাপার আছে। এটা হয় কীভাবে-এমনভাবেই আমাদের ব্রেইন বিভর্ধিত হয়েছে যে আমরা সব সময় ইনগ্রুপ এবং আউট গ্রুপ–এমন একটি ভাগ করে ফেলি। সামাজিক সম্পর্কগুণলো এখন অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এটার প্রধান কারণ হচ্ছে অবিশ্বাস। আমরা অন্যদেরকে অবিশ্বাস করি। আমরা থ্রেটেন্ড ফিল করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, মানুষে মানুষে মতের অমিল থাকাটা স্বাভাবিক। কিন্তু ধর্মীয়, রাজনৈতিক, জাতিগত ও অর্থনৈতিক কারণে দ্বন্দ্বের মাত্রা ছাড়িয়ে গেলে শুরু হয় সংঘাত, তখনই বিপন্ন হয় মানবতা। 

এই সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ আরও বলেন, ‘আমাদের বোঝা দরকার সমাজ কখন যুদ্ধংদেহী হয়, রাষ্ট্র কখন যুদ্ধংদেহী হয়। রাষ্ট্র কেন যুদ্ধ করে? আরেকজনের সম্পত্তি লুট করার জন্য, অন্য রাষ্ট্রকে দখর করার জন্য, তাকে শোষণ করার জন্য। ঠিক তেমনি এই সমাজে এই যুদ্ধংদেহী মনোভাব, এই অসহিষ্ণুতা তৈরী হয় যে শ্রেণিটি তার নিজের আধিপত্য বিস্তার করতে চায় এবং শোষণ প্রক্রিয়াটাকে অক্ষুন্ন সকরতে চায় তার কারণে। এটাতো কৃষকরা করে না, এটাতো শ্রমিকরা করে না।’

অসহিষ্ণুতা ও বৈষম্য রোধ, সমাজে বর্ণবাদ, ধর্মীয় উগ্রবাদ, ঘৃণা এবং যেকোনো রাজনৈতিক রেষারেষির ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার প্রধান লক্ষ্য সহনশীলতা প্রতিষ্ঠা।

১৯৯৬ সাল থেকে ১৬ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস।

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ । ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে রক্ষা পায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশিষ্টজনদের মতে,...
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছে জামায়াত-এনসিপির নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বিরোধী জোটের অনেক নেতার দাবি, সরকারের নমনীয়তার সুযোগে নাশকতা করছে কার্যক্রম...
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। 
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর