মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ অবস্থায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জন্য প্রথমে অপেক্ষা করবে না তেহরান।
তাঁর দাবি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ করে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
এদিকে, বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী।


