ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াশিংটন কিয়েভকে এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াশিংটন কিয়েভকে এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তা, ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ পুনর্গঠনে পর্যাপ্ত অর্থায়ন পেলে বিষয়টি গণভোটে দেবেন। তবে কোনো মার্কিন কর্মকর্তা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রুশ বাহিনীর দখলে। মস্কো চায়, যুদ্ধ বন্ধের বিনিময়ে এই অঞ্চলগুলো তাদের কাছে ছেড়ে দেবে কিয়েভ। তবে, বরাবরই এমন কোনো শর্তে রাজি না হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। 

বিশ্ব রাজনীতির নানা সংকটের মধ্যে চীনের শেনঝেনে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। এপেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে বহুল আলোচিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায়...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ...
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে এ বৈঠক হয়।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন...
পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ আবহাওয়া...
১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ম্যাচ খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন সাইফরা। আর গ্রুপপর্বে...
ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন জটিল আবেদন প্রক্রিয়া নিয়ে পর্যটকদের মনে যে অস্বস্তি ছিল, তা দূর করতেই ভিসা ব্যবস্থায় সংস্কার এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর