সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি দিনব্যাপী রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন আয়োজনেরও দেখা মিলেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আজকের এই দিনে (৫ আগস্ট) দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র-জনতার রক্তস্নাত এক গণঅভ্যুত্থান। সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনটি স্মরণে সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘যে জুলাই জাতীয় সনদ ২০২৫ যেভাবে (জাতীয় সংসদের) দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে।’ 

সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, বরিশালে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘যে শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যে শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব।’ 

পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান ও শহীদদের কবর জিয়ারত মধ্য দিয়ে খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালী, জুলাই শহিদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে রাজশাহীর এক তরুণ বলেন, বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশকে নতুন করে আশানুরুপভাবে তৈরি করতে পারিনি। 

এ প্রসঙ্গে রাজশাহীর আরেক তরুণ জানান, জুলাইয়ের চেতনা আমাদের মধ্যে আছে এবং আমরা চাই সেটা অব্যাহত থাকুক। 

এছাড়াও খাগড়াছড়ি, দিনাজপুর, ফরিদপুর, নেত্রকোণা, লক্ষ্মীপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজের পরিবার দিন কাটাচ্ছে অর্থকষ্টে। সহায়তার নানা আশ্বাস দিলেও, এখন সবাই লাপাত্তা। একই অবস্থা শেরপুরের সৌরভ, সবুজ আর মাহবুবের পরিবারেরও। নানা জটিলতায়...
খলিলুর রহমান বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো জুলাই আন্দোলনের ওপর নির্মিতি প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি– এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের কেউ কেউ এবং...
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে যাচ্ছে না। তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনই এখন প্রয়োজন বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
পোস্টের শেষাংশে মাহফুজ আলম বলেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। ইতিহাস নিয়ে অভিযোগও মূলত ক্ষমতার রাজনীতির অংশ। কারণ, কোনো রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর ক্ষমতায় আরোহণের জন্য ইতিহাসের ওপর প্রভাব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর