বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।   

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করেই নতুন বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছি। 

খলিলুর রহমান বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। 

সম্প্রতি তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর সফরে তার একটি মন্তব্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমন্ডল থেকে যে বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল তা ফিরে এসেছে । 

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজের পরিবার দিন কাটাচ্ছে অর্থকষ্টে। সহায়তার নানা আশ্বাস দিলেও, এখন সবাই লাপাত্তা। একই অবস্থা শেরপুরের সৌরভ, সবুজ আর মাহবুবের পরিবারেরও। নানা জটিলতায়...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি দিনব্যাপী রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা...
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদায়ী অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে সংস্থাটি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো জুলাই আন্দোলনের ওপর নির্মিতি প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি– এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের কেউ কেউ এবং...
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে যাচ্ছে না। তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনই এখন প্রয়োজন বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
লোডিং...

এলাকার খবর