প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা আশা করে তা দ্রুত হবে।

তিনি বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এটাও দ্রুত হবে বলে আশা করছি।

খলিলুর রহমান বলেন, ৫ আগস্টে শেখ হাসিনা বাংলাদেশের আদালত ও রাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আমরা আশা করব ভারত এ বিষয়টি অনুধাবন করবে। যে কথা হয়েছে, তাতে আমরা আশা করব এর আর পুনরাবৃত্তি হবে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ভারতে দাওয়াত দেওয়া হয়নি। আমন্ত্রণ করা হয়েছে বিমসটেকের প্রধানকে। এই বিষয়টি আপনাদের বুঝতে হবে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আমরা।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে যে সংবাদ সম্মেলন করেছেন তাতে ভারতের দুঃখ প্রকাশের বিষয় নয়। আমরা চাই ভারত বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বাংলাদেশের অভিজ্ঞতায় আনন্দ প্রকাশ করেছেন। আপনাদের বুঝতে হবে এটা সৌজন্য সাক্ষাৎ। লেভেলও বুঝতে হবে। এসব সাক্ষাতে সব আলোচনা হতে পারে না।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কেউই মুখ খোলেনি।
উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানিকারী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। পরাষ্ট্র মন্ত্রণালয়ে খোলা হয়েছে মাইগ্রেশন উইংও। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া কাম্য ছিল না বলে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক...
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
ঝামেলা ছাড়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে র‍্যাব-২। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর