দুই দেশের সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

প্রতিবেশী দুই দেশে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্কের উন্নয়ন চাই, এটা ভালো করার সুযোগ রয়েছে। যত ভালোবাসা পাচ্ছি, খুবই খুশি। সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। আমরা শুধু সীমান্ত নয় স্বপ্নও শেয়ার করি।

হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের অনেক গণতান্ত্রিক ইস্যু আছে এবং থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ককে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এমন কোনো ইস্যু নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, আমরা চাই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে, আমরা নিকটতম প্রতিবেশী দেশ। বাংলাদেশের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে,কাজেই এই সম্পর্ককে এগিয়ে নিতে আমরা দুইদেশ একত্রে কাজ করব।

তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কি না এ বিষয়ে কোনো কথা বলেননি ভারতীয় হাইকমিশনার। 

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত। এসব এক সাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া কাম্য ছিল না বলে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক...
ঝামেলা ছাড়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে র‍্যাব-২। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর