জুলাই আন্দোলন 

হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ

জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে টেলিভিশনে সংবাদ প্রচার বন্ধের নির্দেশনা দিতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে টেলিভিশনে সংবাদ প্রচার বন্ধের নির্দেশনা দিতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

এ সময় ওবায়দুল কাদেরকে মোহাম্মদ আলী আরাফাত জানান, আন্দোলনে সংঘর্ষের ফুটেজ প্রচার করলে আজীবনের জন্য টেলিভিশন বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন তিনি। একই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকেও সে নির্দেশনা দেওয়া হয়। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে চলা মামলায়, রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ ফোনকলটি আদালতে শোনানো হয়। প্রসিকিউশন জানায়, বিভিন্ন ফোনকল থেকে প্রমাণিত হয়, সরকার খবর প্রচার ও ইন্টারনেট বন্ধ করে, হতাহত এবং দমন-পীড়নের তথ্য বিশ্ববাসীর কাছে গোপন করতে কী ভূমিকা নিয়েছিল।

মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন। এই জাদুঘর কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন। এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে...
স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে। এবার দেশের সমৃদ্ধির পথে আর যেন কেউ শিকল পরাতে না পারে সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। 
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় ১ হাজার  ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক...
গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণ করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যেই টার্মিনাল দুটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা হয়। শিমুল বেগম নামের গুলিবিদ্ধ নারী একজন গৃহিনী।
লোডিং...

এলাকার খবর