অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম

ডারউইন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, সেই ইতিহাস লিখতে মোটে ৫৭ রান দরকার নাজমুল হোসেন শান্তদের।

ডারউইনে আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। এতে জয়ের জন্য শান্তদের লক্ষ্য দাঁড়িয়েছে ৫৭।

ডারউইনে অবশ্য শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। একবারের জন্যও মনে হয়নি, বাংলাদেশ এ ম্যাচটি হারতে পারে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে শান্তদের লিড ছিল ২২৮ রানের।

ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে এগিয়ে। তাতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই জেগেছিল অস্ট্রেলিয়ার।

তবে আজ চতুর্থ দিনের সকালে একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়ান ক্যামেরন গ্রিন। সকালে মেহেদী হাসান মিরাজ অ্যালেক্স ক্যারি (৩০), বো ওয়েবস্টার (৫) ও প্যাট কামিন্সের (৮) উইকেট তুলে নিলেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান গ্রিন। এতে সকালের সেশনেই নিশ্চিত হয়, অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হারছে না। গ্রিনের কল্যাণে ১৫ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল স্টার্ককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার রান তখন ৮ উইকেটে ২৫০, আর লিড ২২ রানের। অস্ট্রেলিয়ার হাতে ২ উইকেট থাকলেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান গ্রিন। কোনোভাবেই যেন গ্রিনকে ফেরাতে পারছিল না বাংলাদেশ।

অবশেষে দিনের ৪০তম ওভারের ৫ম বলে হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন গ্রিন। অবশ্য আউট হওয়ার আগে গ্রিন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৭৮ রানে রেখে গ্রিন যখন বিদায় নেন, তখন তাঁর নামের পাশে ২০১ বলে ৪ চার ও ১ ছক্কায় ১০১ রান।

গ্রিন বিদায়ের পর স্কোরবোর্ডে আর মাত্র ৬ রান যোগ করতে পেরেছে অস্ট্রেলিয়া। নাথান লায়নকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে অলআউট করেন মিরাজ। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট হলো মিরাজের। এছাড়া হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
গত শনিবার কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্ক বেলিংহাম খেলেন ইংল্যান্ডের আক্রমণভাগে। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করেন তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান...
দুইয়ে থাকা এমবাপ্পের পয়েন্ট ছিল ১০২৭। আর তৃতীয় হওয়া ইয়ামাল ভোটে ৮৮১ পয়েন্ট পেয়েছেন। মূলত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে এই পয়েন্ট নির্ধারিত হয়েছে। সেই ভোটে স্পেনের সাংবাদিকের...
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ ম্যাচে ২ হাজার ৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। দেশটির হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে। তাঁর স্ট্রাইক রেট ১৫৪-এর...
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ২০২৬ সালে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত দেশজুড়ে আড়াই লাখ মানুষ হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন, আর এতে ঝড়ে গেছে হাজারেরও বেশি প্রাণ। প্রশ্ন হলো, যে রোগ একসময়...
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়া নবাবের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটা অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। 
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর