রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেছেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেবেন ভোটাভুটিতে। সংসদ সদস্য হওয়ায় ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এমপি না হওয়ায় অলি আহমদের ভোটদানের সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আগে জানিয়েছেন, দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। সে হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।
৩৫ বছর পর সরাসরি ভোটে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য। বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন রাজনীতিতে ইতিবাচক পরির্বতন আনবে। শুক্রবার শপথ নেবেন...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা...
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃতদণ্ড পাওয়াদের ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ডের আসামিদের ২০ হাজার...
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার...
সারা দেশে প্রতিবন্ধীর সংখ্যা কত তার সঠিক কোনো তথ্য নেই, তাই বড় আকারের প্রতিবন্ধী জরিপের প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর