মির্জা ফখরুল রাষ্ট্রপতি: ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই একে ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত উল্লেখ করেন।

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই একে ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত উল্লেখ করেন।

শুধু বিএনপির কর্মীরা নন, সাধারণ জনগণও নানাভাবে এই বিজয়ের আনন্দ উদযাপন করছেন। তারা বলছেন, পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁও নন, পুরো উত্তরবঙ্গের মানুষের জন্য গর্ব করার মতো মূহুর্ত এনে দিয়েছেন। 

এক সময়ের পৌরসভার চেয়ারম্যানের এ জয়ে পৌরবাসীর মাঝে উৎসবের আমেজ কিছুটা বেশি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়াকে নিজেদের জন্য গর্বের বলে জানিয়েছেন বাসিন্দারা।

স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে এসে ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে। দলের মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন এবং নানা রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তার রাজনৈতিক ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন।

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,...
পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল। এ বিলে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত...
চট্টগ্রামের ডবলমুরিং মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী 'রয়েল টার্চ' অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের আয়োজন থেকে পাঁচ নারীসহ...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। প্রতিরক্ষা ব্যয়, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যখাতের মতো বিভিন্ন খাতে উচ্চ ব্যয় দেশটির ফেডারেল সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এই গেজেট প্রকাশ করা হয়।
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কেন ভোট দেননি, এ প্রসঙ্গে ৩টি কারণে দেখিয়েছেন তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর