জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বাদ জুমা তিনি প্রয়াত এই নেতাদের কবর জিয়ারত করেন।

শপথগ্রহণে বাকি আর কয়েক ঘণ্টা। এমন সময়ে বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তাঁদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উভয়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮টি ভোট।

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসেন প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৮ সালে নির্বাচিত হন পৌরসভার চেয়ারম্যান। ১৯৯১ সালে প্রথম নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে।

কালের পরিক্রমায় বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সাল থেকে বিএনপির সর্বোচ্চ ২য় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের প্রায় এক বছর হলেও এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। গতবছরের সেপ্টেম্বের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
একটি মামলা সংক্রান্ত ঘটনায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালতে ফারুকের সঙ্গে শাম্পার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক তাকে ডেকে নিয়ে স্বর্ণালংকার হাতিয়ে হত্যার পর মরদেহ ফেলে...
শীর্ষ সন্ত্রাসীদের বারবার জামিনে মুক্তি পাওয়ার পেছনে দুর্বল এজাহার ও তদন্তে গাফিলতিই কারণ নয় বলে দাবি করেছে র‍্যাব। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিন পেলে তারাও হতাশ হন বলে জানান র‍্যাব-২ এর অধিনায়ক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
লোডিং...

এলাকার খবর