রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর ভূমিকা রাখবে সরকার: আইনমন্ত্রী 

রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আইনমন্ত্রী।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে বিগত কোনো সরকার কাজ না করলেও, বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। এ বিষয়ে খুব দ্রুতই কার্যকর ভূমিকা রাখবে বর্তমান সরকার।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সমস্যা হলেও এই সংকট সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বহির্বিশ্বের সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আলোচনা করছে।’

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলেও জানান মো. আসাদুজ্জামান। এ সময় রোহিঙ্গা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত মানবিক সহয়তা আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর