রোহিঙ্গা প্রত্যাবাসনে শিশুদেরও অন্তর্ভুক্তের দাবি ঢাকার

রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে ঢাকা। রোববার সকালে রাজধানীতে এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা বলেন।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে ঢাকা। রোববার সকালে রাজধানীতে এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্তের দাবি জানানো হয়েছে।’

সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এনিয়ে ভুল তথ‍্য প্রচারে সাবধান থাকতে হবে সকলকে।’

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘ভেরিফিকেশন যথাযথ করতে হবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

২০১৭ সালের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দ্রুত যাচাই করে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করার ওপর জোর দেন বক্তারা।
 

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর