হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে কার্য সম্পাদনে সহায়তা করবেন।

এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো বিষয় দেখভাল করবেন।

আর প্রতিমন্ত্রী–২ হিসেবে শামা ওবায়েদ দেখবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আজ রোববার সকালে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সেখানে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
সরকার ভারত সফরের বিষয়টি পরিষ্কার করতে পারছে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার ব্রিফিং নিয়ে ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি সরকার। 
গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত আবুল...
একসময় বাংলাদেশের তরুণদের একটি বড় অংশের কাছে পুলিশের চাকরি ছিল স্বপ্নের চাকরি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক তরুণই বিসিএসের পাশাপাশি পুলিশ ক্যাডারকে ক্যারিয়ারের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে...
লোডিং...

এলাকার খবর