বন্ধ জুয়েলারি দোকানে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আবুল কালাম আজাদ স্থানীয় বশির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গেল রাতে অন্যান্য দিনের মতো নিজ দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। তবে শনিবার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। 

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।  সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, বদ্ধ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

জননিরাপত্তার জন্য মেট্রোরেল স্টেশনসহ পুরো লাইনের নিচে সিসিটিভি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ডিএমটিসিএল ও সড়ক পরিবহন বিভাগকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়। রোববার দুপুরে দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ...
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক নরসিংদী জেলার পুলিশ সুপার মো....
রাজধানীতে চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলার এক...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
সরকার ভারত সফরের বিষয়টি পরিষ্কার করতে পারছে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার ব্রিফিং নিয়ে ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি সরকার। 
লোডিং...

এলাকার খবর