দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন

অর্থসহায়তা কমাচ্ছে যুক্তরাজ্য, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে বন্ধ হচ্ছে জলবায়ু প্রকল্প 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

অর্থসহায়তা কমার কারণে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত একটি বড় জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের আগেই বন্ধ হতে বাধ্য হচ্ছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট রোববার এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত ওই জলবায়ু প্রকল্প বন্ধ হতে যাওয়ায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া কাজগুলোও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেশটির কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বর্তমানে বৈদেশিক সহায়তা কমানোর একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বরাদ্দ মোট জাতীয় আয়ের (জিএনআই) শূন্য দশমিক ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৩ শতাংশে নেমে আসবে।

প্রতিবেদন বলছে, বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের সাথে যুক্তরাজ্যের সাহায্য সম্পর্ক প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ায় এই কাটছাঁটকে একটি নৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং জলবায়ু প্রকল্পে যুক্তরাজ্যের সাহায্য কমানোর সিদ্ধান্তে অনেক পর্যবেক্ষক বিশেষভাবে হতাশ হয়েছেন।

দ্য ইনডিপেনডেন্ট লিখেছে, এই সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত একটি সংস্থা হলো ব্রিটিশ উন্নয়ন দাতব্য সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন। ২০২৩ সাল থেকে দাতব্য সংস্থাটি বাংলাদেশে একটি বড় উন্নয়ন প্রকল্পের অংশবিশেষ পরিচালনা করে আসছে, যার লক্ষ্য সৌরবিদ্যুৎ ব্যবস্থা, জলবায়ু-সহনশীল কৃষি ও মৎস্যচাষের কাঁচামাল ও প্রযুক্তি এবং অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা দিতে সক্ষম আবহাওয়া তথ্য ব্যবস্থার মতো কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করা।

বাংলাদেশের সুন্দরবনে—যা বিশ্বের বৃহত্তম জোয়ার-ভাটার ম্যানগ্রোভ বন এবং যার একটি বড় অংশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান—প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্পটি ২০২৩ সালে চালু হয় এবং ২০২৮ সাল পর্যন্ত চলার কথা ছিল।

প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রধান তামান্না রহমার তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিলে দাতব্য সংস্থাটিকে জানানো হয়,  এই বছরের জুনের মধ্যেই তাদের প্রকল্পটি শেষ করে দিতে হবে। তিনি বলেন, সংস্থাটির তীব্র তদবিরের পর সেই সময়সীমা পরে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

রহমা বলেন, ২০২৬ সালের মধ্যে প্র্যাকটিক্যাল অ্যাকশনের ২.২ মিলিয়ন পাউন্ড পাওয়ার কথা থাকলেও তারা এর চেয়ে “অনেক কম” পেয়েছে। প্রকল্পটি চলতি বছরের শেষ নাগাদ ৫৭ হাজার মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি মাত্র ৩৭ হাজার মানুষের কাছে পৌঁছাবে।

প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্বেগের জবাবে মন্তব্য করতে গিয়ে লেবার পার্টির এমপি এবং আন্তর্জাতিক উন্নয়ন কমিটির চেয়ার সারাহ চ্যাম্পিয়ন বলেন,  যদি এই ধরনের প্রকল্পগুলো স্বল্প নোটিশে দুই বছর আগেই বন্ধ করে দেওয়া হয়, তবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় স্বল্প আয়ের দেশগুলোকে সমর্থন করার ক্ষেত্রে যুক্তরাজ্যের অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।

তিনি আরও বলেন, তাছাড়া, এই ধরনের পদক্ষেপ যুক্তরাজ্যের করদাতাদের অর্থের সঠিক ব্যবহার না করার সম্ভাবনাই বেশি এবং এটি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে।

আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) চলতি বছরের সূচকে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ঢাকার...
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর