নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে যেতে চায় জামায়াত–এনসিপি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৭ এএম

নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিরোধীজোটের শীর্ষ নেতারা। একইসঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার সুযোগ বহাল রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনালের মিয়া গোলাম পরওয়ার।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভেঙে পড়ে স্থানীয় প্রশাসন। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের নানা পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয় অন্তবর্তী সরকার। পরে সেসব পদে দলীয় নেতাদের নিয়োগ দেয় বিএনপি সরকার। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সরকার। এ জন্য বরাদ্দ করা হয়েছে ৬ হাজার কোটি টাকা। 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, পাঁচটি নির্বাচন করার জন্য; সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জন্য টাকা রাখা আছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দলীয় প্রতীকে নির্বাচন করতে চায় জামায়াত ইসলামী। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার সুযোগ রাখার আহ্বান দলটির। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনমুখী দল হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ। কিন্তু আমরা এখন সন্দেহের মধ্যে আছি। আস্থা রাখতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত সরকার নির্বাচন নিরপক্ষে করার ক্ষেত্র তৈরি করবে। তারা নির্বাচন কমিশনেই দলীয় নিয়োগ দিয়ে ফেলেছে। 

দলীয় প্রশাসকদের সরিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আখতার হোসেন। তিনি বলেন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদেও তারা তাদের লোককে বসিয়েছে। এর বাইরে সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন যে সংস্থা আছে এসব জায়গায় তাদের দলীয় লোক আছে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, এবার স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন...
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ...
আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে...
জামায়াতে ইসলামীর নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যচার করছে এবং দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও তা শিখে গেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক...
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে মো. আল আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিহত হয়েছেন। 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর