‘সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার’

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। সোমবার সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।     

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। সোমবার সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।     

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে কাজ করবে সরকার। আইন প্রয়োগ ও মানুষকে সচেতন করতেও কাজ করবে সরকার।’

বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সড়ক দুর্ঘটনার পাঁচটি কারণ তুলে ধরেন মন্ত্রী।

এ সময় সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘যোগাযোগের উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে চায় সরকার। পাইলট প্রকল্পের সফলতার ওপর এ প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার পরিকল্পনার রয়েছে।’  

অনুষ্ঠানে সারাদেশে মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগের কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। 

বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার সচিবালয়ে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. ইউসুফ (৪৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথা জানানো...
তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা প্রত্যাহারে রাজি না...
সোমবারে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানের পাল্টা হুঁশিয়ারিতে উপসাগরীয় দেশগুলোর ওপর বাড়ছে চাপ। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ভৌগোলিক ও...
সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত বাড়িঘর ও ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। এতে পরিবেশের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যের। দ্রুত কার্যকর পদক্ষেপ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর