কাউন্সিলর একরামুল হত্যা

৩ সেনা কর্মকর্তা ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ও বর্তমান ৩ সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ও বর্তমান ৩ সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শেখ হাসিনাসহ পলাতক এই মামলার বাকি ৭ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন–দুইজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম ও মিফতাহ উদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। 

মঙ্গলবার সকালে তাদের আনার পর গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনাল দুইয়ে উপস্থাপন করা হয়। এই মামলার পরবর্তী কার্যক্রম ৭ সেপ্টেম্বর।

গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সেসময় পলাতক থাকা ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। পরে ২৭ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখান থেকে মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। বাকি তিন আসামি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর