বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়েছে: পানিসম্পদমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।  

মন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদকটাকে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দিতে চক্রান্তে লিপ্ত। এজন্য আমরা চাই তরুণ সমাজকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি হতে পারব।’

মার্কিন একজন শিক্ষাবিদ ও নোবেল বিজয়ীর কথা তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জিপিএ–৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না, নৈতিকভাবে এই সমাজের মধ্যে নৈতিককাটাকে প্রাধান্য দিচ্ছি কি না? সেটাই  শিক্ষায় নৈতিকতা বড় গুন।’ 

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অভাব অনটনে আমরা এই বাংলাদেশ পরিচালনা করছি। একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা-স্বাস্থ্য এদিকে যথেষ্ট গুরুত্বারোপ করছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।’ 

মন্ত্রী আরও বলেন, ‘বাস্তব ও অবস্তাবের মধ্যে বা সত্য ও মিথ্যাকে কিভাবে প্রাইরোটি দেব। নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত সমাজ। তাই সবাইকে নৈতিকতার চর্চা করতে হবে। এসএসসি শিক্ষার্থীদের প্রথম ধাপ। ইন্টারমিডিয়াট অনেক কঠিন। আর এসময় শিক্ষার্থীরা পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য এর ওপর অনেক গুরুত্ব দিচ্ছে। সে অনুপাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। চাকরি ক্ষেত্রে নতুন করে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার।’

লক্ষ্মীপুর সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর