শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করারও আহ্বান জানিয়েছেন। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করারও আহ্বান জানিয়েছেন। 

আজ রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও তুলে ধরে। এছাড়া পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস বিনির্মাণের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করে।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।’

সাক্ষাৎকালে এনএসইউর-এর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

 

 

সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে...
স্বাধীনতার ৫৭ বছরেও দেশের অনেক মৌলিক বিষয় ঠিক করা যায়নি। ছাত্ররা ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূলভাবে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
রাজবাড়ীতে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোথাও পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান, কোথাও ডুবে গেছে পেঁয়াজের বীজতলা। জমিতে পানি জমে থাকায় ফসল...
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর