অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অপারেশন ক্লিন হার্টের মত কোনো পরিকল্পনা নাই। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দমনে সর্বাত্মক সচেষ্ট রয়েছে।

এসময় দেশের সব বিভাগীয় শহরেই বিদেশি অর্থায়নে সাইবার পুলিশ সেন্টার গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, সাইবার স্পেসে নানা অপরাধ দমনে এসব ল্যাবের বিকল্প নেই।

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার ও কোইকার অর্থায়নে ৫ তলা ভবনের আধুনিক সাইবার সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী। এ ল্যাবে যেখানে ডিজিটাল ফরেনসিক সহ নানা ডিজিটাল অপরাধের অনুসন্ধান করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর