জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 

আজ বৃহস্পতিবার শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে (মধ্যবর্তী অংশে) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

এসময় তিনি সময় থাকতেই থাকতেই হকারদেরকে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান। তবে এর পাশাপাশি মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্কও করেন তিনি।

দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর