মাঝেমধ্যে ভাবি এদেরকে পড়িয়ে কি লাভ: ঢাবি শিক্ষিকা মোনামি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাঁকে ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর আচরণ নিয়ে চরম অসন্তোষ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, মাঝেমধ্যে ভাবি এদেরকে পড়িয়ে কি লাভ। 

পোস্টে তিনি জানান, বাসা পরিবর্তনের কাজ শেষ করে ক্লান্ত শরীরে রাতে ফেসবুকে ঢুকে তিনি জানতে পারেন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ক্লাসের নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেছে। এই অনলাইন হয়রানির তালিকায় তাঁর নামও জড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মোনামি লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে, এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজে বাজে কথা লিখেছে। সাথে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি। আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম।' 

অভিযুক্তদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'একজন ছাত্র থেকে তার/তাদের ডিটেইলস নিলাম, কম্পলেইন (কমপ্লেইন) করার জন্য। সিদ্ধান্ত নিলাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব, আমি করব। কিন্তু সকালটা হতে দিতে হবে তোহ!!!' 

কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার আগেই অনবরত ট্যাগ ও টিপ্পনী কেটে তাঁকে অনলাইনে হেনস্তা করা হচ্ছে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা। 

এসময় শিক্ষকতা পেশা ও কিছু শিক্ষার্থীর মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'এদেরকে নাকি আমি আবার পড়াই!!!'

এরপর হতাশা ব্যক্ত করে মোনামি বলেন, ‘মাঝেমধ্যে সত্যি মনে হয় এই চাকরি আর উপার্জনের খুব বেশি প্রয়োজন না থাকলে কেন যে এমন মানুষদের পড়াব!? আমার কত ইচ্ছে করে যদি অন্য কোনো পেশায় চলে যেতে পারতাম। হয়তো কোনো একদিন পারবোও।’ 

স্ট্যাটাসের শেষে তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে গণমাধ্যমে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে...
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকা-জামালপুর রুটের বাবুল পরিবহনের চালক সোহেল রানাসহ তিনজন রাজধানীর মহাখালী থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর