চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ সোমবার দুপুরে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে পোস্টোরের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শিগগিরই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সকালে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু প্রসঙ্গে বৈঠকে বসে কমিশন। এ বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তবনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।



