পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই, এমএলএসের বিশেষ সুবিধা পেলেন মেসি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

এমএলএসে নিজেদের সর্বশেষ ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। ওই ম্যাচে হলুদ কার্ড দেখেন লিওনেল মেসি। চলতি মৌসুমে এমএলএসে এ নিয়ে ৫ বার হলুদ কার্ড দেখলেন আর্জেন্টাইন সাবেক অধিনায়ক। তাতে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় মায়ামির পরের ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা জাগে।

তবে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে খেলতে বাধা নেই মেসির। এমএলএসের বিশেষ নিয়মের সুবিধায় হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ৩৯ বছর বয়সী এ কিংবদন্তিকে।

চলতি মৌসুমে এমএলএসে মায়ামির ৮ম, ১১তম, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখলেও, এমএলএসের একটি বিশেষ নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচ হলুদ বা লাল কার্ড না দেখলে এবং কোনো ধরনের অতিরিক্ত শাস্তি না পেলে তাঁর মোট হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কমে যায়।

লিগের এই নিয়মকে বলা হয় ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’। পুরো নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন একজন খেলোয়াড়। মেসি চলতি মৌসুমে তিনবার টানা ৫টির বেশি ম্যাচ কোনো ধরনের কার্ড না দেখায় তাঁর আগের একটি হলুদ কার্ডের শাস্তি মওকুফ হয়েছে। ফলে সিনসিনাটির বিপক্ষে নতুন করে হলুদ কার্ড দেখলেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ছেন না তিনি।

অবশ্য তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে হলুদ কার্ডটি থেকে যাবে। তবে নিষেধাজ্ঞার কারণ হতে পারে— এমন হলুদ কার্ডের হিসাবের মধ্যে এটি আর যুক্ত হবে না। ফলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসির খেলতে কোনো বাধা রইলো না।

এ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক ছিল ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৬৬ মিনিটে। তখন পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে বাঁ পায়ের...
এর আগে রবের্ত লেফানদফস্কি ও ফেরান তোরেসের শূন্যতা পূরণে নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য ছিল আলভারেসকে দলে টানা। আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে কয়েকদফা চেষ্টাও...
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
মেজর কোনো আন্তর্জাতিক বা মহাদেশীয় ট্রফি না জিতেও হ্যারি কেইনের এই ব্যালন ডি’অর জয় কি সত্যিই নায্য ছিল? নাকি অন্য কেউ এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন?
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন– পিবিআই। বৃহস্পতিবার রাতে...
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি। শেখ হাসিনা, সীমান্ত হত্যা ও পানি বণ্টন নিয়ে মতবিরোধের মধ্যেই ঢাকার মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেল ভারতীয় প্রতিষ্ঠান লারসেন...
ইসরায়েলের নির্বাচন ঘিরে গাজায় বাস্তব পরিবর্তনের প্রত্যাশা খুবই কম ফিলিস্তিনিদের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় এলেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় পরিস্থিতির উল্লেখযোগ্য...
১৫ বছরে প্রায় ৪০০ গুণ বেড়েছে অপরাধ তদন্তে ডিভাইস বিশ্লেষণের চাহিদা। ২০১২ সালে যেখানে ৭ মামলায় ১৮টি আলামত বিশ্লেষণ করা হতো, সেখানে এবছর জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় ১১ হাজারের মতো আলামত জমা...
লোডিং...

এলাকার খবর