উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহীর মরদেহ উদ্ধার 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে দুর্ঘটনাস্থল থেকে সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্রান্স ভারত এভিয়েশনের হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুরে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পর জ্যোতির্মঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় এর ট্র্যাকিং ব্যবস্থাও।

নিহতদের মধ্যে পাইলট ছাড়া কর্ণাটকের পাঁচ যাত্রী রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা। 

এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছিলেন।  

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আজ বুধবার ভোরে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। আরও কয়েক ঘণ্টা এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে ভারতের...
কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কাঙ্গা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।
চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা...
নেপালের পর এবার হিমবাহ ধসের সাক্ষী হলো ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ...
লোডিং...

এলাকার খবর