নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, অতিরিক্ত ঋণ অর্থনীতির ওপর চাপ বাড়াবে। এদিকে নতুন কাঠামোয় বেতন দেওয়া রোববার থেকে শুরু হলেও নানা জটিলতায় তা পাবেন না দুই লাখের বেশি চাকরিজীবী।

নতুন পে স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া শুরু করছে সরকার। এ জন্য রাজস্ব আয় বাড়িয়ে অর্থ সংকুলানের কথা বলেছিল সরকার। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, উল্টো ব্যাংক খাত থেকেই বিপুল পরিমাণ টাকা ধার করতে হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ট্রেজারি বিল-বন্ড বিক্রির মাধ্যমে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকার বেশি। চাহিদা বেড়ে যাওয়ায় বন্ডের সুদহারও বেড়েছে। এছাড়া প্রচলিত বিল-বন্ডের পাশাপাশি শরিয়াহভিত্তিক সুকুক ছাড়ার উদ্যোগও নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।’

অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, ‘রাজস্ব আদায় না বাড়ায় ক্রমাগতভাবে ঋণ নির্ভর হচ্ছে সরকার। যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুখকর নয়।’ 
  
নতুন বেতন কাঠামোয় চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে ১৪ লাখ কর্মচারীর মধ্যে প্রায় দুই লাখ কর্মীর অনলাইন বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি। তাই তারা আপাতত পুরোনো স্কেলেই বেতন পাবেন। 

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা...
টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকরা করছেন প্রয়োজনীয় লেনদেন সহ...
অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ...
আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
লোডিং...

এলাকার খবর