চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, চুল্লির দুটি সেফটি ভালভ কাজ করছে না। রাশিয়া থেকে বিশেষজ্ঞ এসে কাজ করছেন। রূপপুরে আগুনের ঘটনায় তদন্ত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ১২-১৪ সেপ্টেম্বর হতে যাওয়া ইনোভেশন ফেরার উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদুতের দাম দ্রুতই নির্ধারণ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ ১১টায় ইনোভেশন মেলার উদ্বোধন করবেন। উদ্ভাবনের সাথে নীতি, শিল্পখাত বিনিয়োগ বাজারে সুযোগ সংযোগ ঘটনা এই মেলার লক্ষ্য।



