উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাস্তব উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি এসব উদ্ভাবনকে বাজারের সাথে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাথে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।



