পোশাক কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দিয়েছেন। রোববার রাতে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ-কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এসময়, ডিসেম্বর সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

 মজুরি বাড়ানোর দাবিতে রোববার সারাদিন ঢাকা ও গাজীপুরে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল পুলিশ। এ পরিস্থিতির মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করতে গঠন করা হয়েছে নতুন মজুরি বোর্ড। 

এর পরও আন্দোলন না থামায় সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেন সরকার প্রধান। বৈঠক শেষে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বর সামনে রেখে তৈরি পোশাক খাত অস্থির করার চেষ্টা চলছে। রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। 

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে সেজন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

কোনো শ্রমিক সহিংস আন্দোলনে জড়িত নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।’

উৎপাদন স্বাভাবিক রাখতে শিল্প এলাকায় বাড়তি নজরদারি থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন,...
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার সদস্যের এই কমিটিকে ৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে...
জাপানে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঐতিহাসিক অর্জন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফর...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে, ইভিএম ও ভোটার তালিকায় কারসাজির...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একদিকে চলছে সমঝোতার কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে বাড়ছে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা। হরমুজ প্রণালি খুলে দেয়া, আলোচনার শর্ত থেকে শুরু করে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি, সব...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র।
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর