বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন এসপি, আরও দুজনকে বদলি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

চার কর্মকর্তার মধ্যে দুজনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বাকি দুজনকে দুই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহল কবীর খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ঢাকার পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরানো গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে গণমাধ্যমে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে...
ন্যাম ভবন থেকে বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, এই হাসপাতালে বছরে ৪০০ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব...
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর