মদিনায় হামলার নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সমর্থন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর এমন হামলা মেনে নেয়া যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ঢাকা।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার সচিবালয়ে ক্রীড়াবিদদের যাতায়াত ও নাগরিক...
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর