জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেল আকিজ এগ্রো ফিড 

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক পেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।  

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক পেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। ২৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই পুরস্কার প্রদান করা হয়। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম এবং আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য।’

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।’

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করে থাকে। এ স্বীকৃতি আকিজ এগ্রো ফিডের গুণগত মান বজায় রাখা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে।  

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা...
দেশের কয়েকটি স্থানে আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অর্থায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ...
২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি...
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর