সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের কামরুল হাসান

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র‍্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা লাভ করেন মো. কামরুল হাসান।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র‍্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা লাভ করেন মো. কামরুল হাসান।

গত ২৩ নভেম্বর ব্র‍্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের কর্পোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এই অর্জন কর্মজীবন, পেশাদারত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের অগ্রযাত্রায় তাঁর ভূমিকার স্বীকৃতি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন তাঁর একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। ব্র‍্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তিতে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রেখেছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর, ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং এর প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য তিনি বাজারে প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন।

 

 

 

 

 

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও...
দেশের কয়েকটি স্থানে আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অর্থায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ...
২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ...
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ মাহবুব
বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে দেশে বাজারজারে তাদের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর