নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় হিযবুত তাহরীর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য ইমতিয়াজ সেলিম জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। 

২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এ সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হিযবুত তাহরীর সদস্য আইনজীবী নুর মোহাম্মদ। তিনি দাবি করেন, হিযবুতকে জননিরাপত্তার জন্য হুমকি এবং দেশের আইনশৃঙ্খলা বিরোধী হিসেবে চিহ্নিত কররা হলেও ফ্যাসিবাদী সরকার এর স্বপক্ষে কোন প্রমাণ পেশ করতে পারেনি।

নুর মোহাম্মদ বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা অফিসারদেরকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি হাসিনার সহযোগিতায় ভারতীয় ষড়যন্ত্রের বিষয়টি জনসমক্ষে প্রকাশের ক্ষেত্রে হিযবুত তাহরীর নিষ্ঠাবান ও সাহসী অবস্থানের কারণেই হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করে। দেশ এবং তার সাহসী সেনাবাহিনীর কল্যাণের কথা চিন্তা করে হিযবুত তাহরীর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে সাহসীভাবে রুখে দাঁড়ায় এবং তাদের ষড়যন্ত্র প্রকাশ করতে ব্যাপকভাবে প্রচারপত্র বিতরণ, আলোচনা সভা, সমাবেশ ও মিছিলসহ ধারাবাহিক প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।’

এই হিযবুত তাহরীর সদস্য দাবি করেন, ‘২০০০ সালে বাংলাদেশে দলটির সূচনাকাল থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত পুলিশের পক্ষ হতে 'জননিরাপত্তার জন্য হুমকি' এবং 'দেশের আইনশৃঙ্খলা বিরোধী সংক্রান্ত বিষয়ে কখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি কিংবা হিযবুত তাহরীর কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কোন মামলা আদালতে প্রমাণিত হয়নি।’

জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি দ্রুত কার্যকর করার কথা উল্লেখ করে নুর মোহাম্মদ বলেন, ‘জামায়াতে ইসলামী ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের নিষেধাজ্ঞার সর্বশেষ শিকার, যেখানে আমরা ছিলাম প্রথম শিকার এবং গত ১৫ বছর ধরে আমরা অসহায়ভাবে অবর্ণনীয় কষ্ট সহ্য করছি।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। জার্মানি, পাকিস্তান, মিশর এবং মধ্য এশিয়া ও আরব বিশ্বের কয়েকটি দেশেও এটি নিষিদ্ধ। 

ইসলামি খেলাফত প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে লেবাননভিত্তিক সংগঠনটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও পশ্চিমা আরও কিছুসহ ৩২টি দেশে এটির কার্যক্রম রয়েছে। বাংলাদেশে সংগঠনটি নিষিদ্ধ হলেও গোপনে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে অনেকটাই প্রকাশ্যে দেখা যাচ্ছে সংগঠনটিকে।

ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন...
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপান বিএনপির নেতারা।...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর