নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।  

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে এ সময় মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায়। বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে। 

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার ও আয়োজন করা হয়। দীর্ঘ ২৫ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত...
শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। রোববার বিকেলে হিলিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিরোধীদল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কথা বলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাভোগীদের হাতে চা-ঘর...
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছু সরানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া...
শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর