আওয়ামী লীগ নিষিদ্ধই প্রথম সংস্কার: ববি হাজ্জাজ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। 

এর আগে সকালে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেয় এনডিএম। এসময় কমিশনের সঙ্গে মত বিনিময়ও করে দলের ৮ সদস্যের প্রতিনিধি দল। 

ববি হাজ্জাজ বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। সাবেক কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা, এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এর সাথে একমত হতে পারি নাই। 

এনডিএম চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি।’ 

ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের একশটিরও বেশি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে এনডিএম। এছাড়া একই ব্যক্তি সংসদ সদস্য, দলের প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না বলে যে প্রস্তাব রাখা হয়েছে তার সঙ্গে ভিন্নমত পোষণ করেছে দলটি।

নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ...
দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য...
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইন্দো প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা আরো স্পষ্ট করতে চায় টোকিও। তাই এর ওপরই জোর দেবে...
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...

এলাকার খবর