অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন সেটাই তো অস্বাভাবিক: রুমিন

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পিএম

এক দল গিয়ে নির্বাচনের মাধ্যমে আরেক দল ক্ষমতায় বসবে সেটাই তো স্বাভাবিক। আপনারা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন সেটাই তো অস্বাভাবিক। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন হলো আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করল এই অভ্যুত্থান নাকি ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি ৩৬ দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতা-কর্মী প্রাণ দিল, আমাদের ৭০০ নেতা-কর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতা-কর্মীর নামে দেড় লক্ষ মামলা দেওয়া হলো, সেগুলোর হিসাব কী হবে?’ 

রুমিন ফারহানা আরও বলেন, ‘ওনারা (নতুন দলের নেতা-কর্মীরা) বলেন এক দল গিয়ে আরেক দল ক্ষমতায় বসতে চায়। এক দল গিয়ে নির্বাচনের মাধ্যমে আরেক দল ক্ষমতায় বসবে সেটাই তো স্বাভাবিক। আপনারা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন সেটাই তো অস্বাভাবিক।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. মওদুদ আলমগীর পাভেল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন, আনিসুজ্জামান খান বাবু, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর