আগামীতে ক্ষমতায় এলে খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম

তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা নিয়ে বিএনপির রাজনীতি হলো যেটা করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা নিয়ে বিএনপির রাজনীতি হলো যেটা করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে। এ এলাকার মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের ভয়াবহতা ও উপকারিতা ছুঁয়ে যায়। আগামী দিনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খাল খনন কর্মসূচি আমরা যে কোনো মূল্যে শুরু করব, করতে হবে আমাদেরকে।’

কর্মশালায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এক প্রশ্নের জবাবে তারেক রহমান আরও বলেন, ‘তিস্তা আমাদের অন্যতম প্রায়োরিটি প্রজেক্ট। একই সাথে নদী শাসন বা খনন এটি আমাদেরকে করতে হবে বিভিন্ন কারণেই করতে হয়। তিস্তার পানি মানুষের সমস্যা, কখনও কম পানি, কখনও বেশি পানি। এখানকার মানুষের পানির সমস্যা। এটিকে আমাদের একটি নিয়ন্ত্রণে আনতে হবে। যাতে বন্যার ভয়াবহতা থেকে এলাকার মানুষকে রক্ষা করতে পারি। কৃষক যেন সময়মতো তার প্রয়োজনে পানি পায় এ জন্য এ কাজটি আমাদের করতে হবে। আমাদেরকে এ কাজটি করতে হবে কারণ যাতে আমরা পানি ধরে রাখতে পারি। কৃষক শুষ্ক মৌসুমে এই পানি যেন ব্যবহার করতে পারে সেজন্য উদ্যোগ নিবে বিএনপি।’

নেতা-কর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশ আয়তনে বড় দেশ না হলেও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রাম, চট্টগ্রাম, কুষ্টিয়াতেও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ভিন্ন ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমরা জানি, গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে দুর্ভোগে পড়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার সময় অনেক সংস্কৃতিকর্মীকে সহায়তা করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে রয়েছে এই সংস্কৃতিকে এগিয়ে নেওয়া। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও সংস্কৃতি ও খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। শিশুদের বাধ্যতামূলকভাবে এই কার্যক্রমে যুক্ত করা হবে যাতে তারা মানসিক ও শারীরিকভাবে বিকশিত হতে পারে।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে দেশের জনগণের স্বার্থে আমাদের ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলিসহ প্রমুখ। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির...
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর