মানবিক করিডোরের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:২৪ পিএম

মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি– এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ছাত্র–জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে’ আয়োজিত জুলাই সমাবেশে এ দাবি জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানবিক করিডোরের বিষয়ে বর্তমান সরকারকে অবস্থান সুস্পষ্ট করতে হবে। আমরা কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বন্ধক দেব না। এখানে ভারতের আধিপত্য থাকবে না। পিন্ডির আধিপত্য থাকবে না। এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না। বাংলাদেশকে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দেব না।’

আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘১৪ দলের বিষয়ে এ সরকারের কী চিন্তা সেটি স্পষ্ট করতে হবে। আপনাদের মনে আছে জাপার কথা? তারা ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বলতো- ‘আপার সাথে আলোচনা করে জানাব, আমরা সরকারি দলে থাকব নাকি বিরোধী দল হব।’এসব বিষয়ে কী চিন্তাভাবনা সেটা জানাতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা আশাহত। অনেক কাজে আমরা এখনো বিচার দেখিনি, আহতদের এখনো পর্যন্ত পুনর্বাসন দেখিনি, কর্মসংস্থান দেখিনি। এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয়নি। আওয়ামী লীগ নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে এসেছি তখন পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখে নেই।’’

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো দোসরদের বিচার দাবি করে হাসপাতাল আব্দুল্লাহ বলেন, ‘কথা ছিল জানুয়ারি মাসেই ট্রাইবুনাল গঠন করা। কিন্তু এখন মে মাস এখনো পর্যন্ত তা হয়নি। আমরা আইন উপদেষ্টার কাছে জানতে চাই কেন এখনো ট্রাইবুনাল গঠন হয় নাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে এই ‘জুলাই সমাবেশে’ যোগ দেন এনসিপি, বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তব্যে তারা বিভিন্ন সামাজিক সমস্যা এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সহযোগিতা ও বিচার দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জয়নাল আবেদীন শিশির, এবি পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি জিএম গোলাম সামদানী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান প্রমুখ।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর