এনসিপির অনুরোধে ছাত্রদলের ৩ আগস্টের সমাবেশ শহীদ মিনার থেকে সরল শাহবাগে 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

জুলাই অভ্যুত্থান স্মরণে ৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি জানান, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে, এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে।

ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি।  তবে, শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও সেটি নগরবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, ডাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা ইতিবাচক। তবে শেখ হাসিনার সহায়তাকারীদের বিচার না করে নিবাচন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার হয়ে খুন হননি বরং তিনি ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর...
বিরোধীদল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কথা বলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাভোগীদের হাতে চা-ঘর...
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছু সরানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানবতা চায়, ন্যায় ও হকের পক্ষে কাজ করার আহ্বান জানায়। আজ শনিবার রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে জাতীয় উলামা...
ঝামেলা ছাড়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে র‍্যাব-২। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর