ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
আজ শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর অভিযোগ ওঠে, ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।
ছাত্রশিবির পরিশীলিত রাজনীতি করছে উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই-বাছাই করেই দেওয়া উচিত। গতকালের কমিটি দেওয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও অভিযোগ আছে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার। এ সময় কেন্দ্রীয় কমিটি ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।’



