একাত্তর ইস্যু সমাধানে প্রস্তুত, আশ্বাস পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর: নাসীরুদ্দীন

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম

একাত্তর ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত আছে বলে দেশটির সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারি। শনিবার বিকেলে ঢাকার পাকিস্তানের হাইকমিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘একাত্তর ইস্যুটি কিভাবে সমাধান করা যায়, এ ক্ষেত্রে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।’

এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের জায়গা রয়েছে। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না, এমনটাই প্রত্যাশা এনসিপির।’

দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান ইসহাক দার। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এনসিপি নেতাদের পর তার জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

এ সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইসহাক দারের এ সফরে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে।

ইসলামাবাদের সঙ্গে ঢাকা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করতে আগ্রহী বলেও জানান উপদেষ্টা। এ সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ঢাকা-ইসলামাবাদের দুই দশকের শীতল সম্পর্ক স্বাভাবিক করতে গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। এর ধারাবাহিকতায় এবার সফরে আসছেন ইসহাক দার। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হামলা হয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানল। তিনি বলেছেন, দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত...
সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ...
উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর