এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় পাকিস্তানি হাইকমিশনে বিকেল সাড়ে ৪টায় এনসিপি, ৫টায় জামায়াত ও সন্ধ্যা ৬টায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা দল তিনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান ইসহাক দার। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইসহাক দারের এ সফরে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে।

ইসলামাবাদের সঙ্গে ঢাকা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করতে আগ্রহী বলেও জানান উপদেষ্টা। এ সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ঢাকা-ইসলামাবাদের দুই দশকের শীতল সম্পর্ক স্বাভাবিক করতে গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। এর ধারাবাহিকতায় এবার সফরে আসছেন ইসহাক দার। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা মহল চেস্টা করছে দেশে অস্থিতিশীলতা তৈরির করবার। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ...
বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ। তাই এটি আর কোন দলের নয়, বরং মানুষের ইশতেহার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে...
দোয়া-মাহফিলসহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন...
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও জাতীয়তাবাদী রাজনীতির নতুন ধারা সৃষ্টির গৌরবোজ্জ্বল ইতিহাসের নায়ক তিনি।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর